গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার বøকে আমন মৌসুমের ব্রিধান-৮৭ এর নমুনা শষ্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে শষ্য কর্তনের উদ্বোধন করেন বরিশাল কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নাসির উদ্দীন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক প্রমূখ।