• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় দীপ্ত টেলিভিশন বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২২, ০৯:৩৫ পূর্বাহ্ণ
বরগুনায় দীপ্ত টেলিভিশন বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সোহাগ হাওলাদার,বরগুনাঃ
ভালোবাসার সাত বছর পূর্ণ করে আট বছরে পদার্পণ করলো দীপ্ত টেলিভিশন। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ‘সত্যের খোঁজে প্রতিদিন’ স্লোগানকে ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি বিনোদন, বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে দীপ্ত টেলিভিশন।

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় হয়ে ওঠা বেসরকারি স্যাটেলাইট দীপ্ত টেলিভিশন’র সপ্তম বর্ষ থেকে অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে সারা দেশের ন্যায় বরগুনায় দীপ্ত টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) এ উপলক্ষে সকাল ১০ টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে একটি রেলি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বরগুনা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভায় মিলিত হয়।

এসময় সামাজিক ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এ, জেড, এম, শিমুলকে কাজী মিডিয়া লিমিটেড দীপ্ত টিভি পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাব, প্রেসক্লাব সভাপতি এডভোকেট সঞ্জীব কুমার দাস, সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ, বরগুনা কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান।

এই সভায় এ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বরগুনা জেলায় দীপ্ত টেলিভিশন এর রিপোর্টার মোঃ শাহ্ আলী