• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের অভয়নগরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২২, ১৩:০৪ অপরাহ্ণ
যশোরের অভয়নগরে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

আবু তাহের, অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়ায় আসন্ন বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী জনপ্রিয় দল আর্জেন্টিনার সমর্থকদের উদ্যোগে এক মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। বরাবরের মত প্রতিবার বিশ্বকাপ ফূটবলের আসরকে কেন্দ্র করে বাংলাদেশে ফুটবল প্রেমীদের আবেগঘন উম্মাদনা শুরু হয়। আবাসিক, অনাবাসিক ভবন, বসিতবাড়ির উপর, গাছের চুড়ায়এবং টাওয়ারে আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিভিন্ন দেশের পতাকা উত্তেলনের প্রতিযোগিতা শুরু হয়। অসংখ্য বাজী’র আসর সৃষ্টি হয় এই বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে। একইভাবে আজ আর্জেন্টিনার ভক্তরা মটরসাইকেল শোভাযাত্রাটি অভয়নগরের বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু করে ভাটপাড়া বাজারসহ অভয়নগরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভাটপাড়া বাজারে এসে শেষ হয়।