• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হাসপাতালে ফেলে যাওয়া নবজাতকের মৃত্যুর পর মিলেছে মায়ের পরিচয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ণ
যশোরে হাসপাতালে ফেলে যাওয়া নবজাতকের মৃত্যুর পর মিলেছে মায়ের পরিচয়

আবু তাহের, নিজস্ব সংবাদদাতা:
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ফেলে যাওয়া নবজাতক মারা গেছে। মারা যাওয়ার পর ওই শিশুর মায়ের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন মারা যায় নবজাতকটি। মৃত নবজাতক ঝিনাইদহের মহেশপুর উপজেলার পরাণপুর গ্রামের রবিউল ইসলাম ও কাকলি বেগম দম্পতির পঞ্চম কন্যা সন্তান।
মৃত নবজাতকের নানি নাহার বেগম জানান, নবজাতকটি জন্মানোর পরে চিকিৎসকরা শিশু ওয়ার্ডে রাখার কথা জানান। যে কারণে তিনি শিশুটিকে ওয়ার্ডে রেখে আসেন। তার মেয়েকে দেখার মতো কেউ ছিল না। তাই তিনি লেবার ওয়ার্ডে মেয়ের কাছে ছিলেন। শুক্রবার সকালে শিশু ওয়ার্ডে গিয়ে নবজাতকটি ফেলে যাওয়ার ঘটনা জানান। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে নবজাতকটির তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নবজাতককে ফেলে যাননি। বুঝতে না পেরে ওয়ার্ডে কাউকে না জানিয়ে রেখে গিয়েছিলেন।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান মাহবুবুর রহমান জানান, অপুষ্ট অবস্থায় জন্ম নিয়েছিল শিশুটি। সেই কারণে হাসপাতালের শিশু ওয়ার্ডের নিউন্যাটোলজি ইউনিটেই তার মৃত্যু হয়েছে।