আবু তাহের, নিজস্ব সংবাদদাতা \
যশোর সদরের বসুন্দিয়ার ভৈরব যুব সংঙ্গের আয়োজনে জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৯নভেম্বর শনিবার বিকাল সাড়ে ৩টায় ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খুলনার রূপক ফুটবল একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে।
ক্রীড়াঙ্গন খ্যাত সদরের জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভৈরব যুব সংঘের আয়োজনে জঙ্গলবাধাল ফুটবল একাডেমীর সার্বিক তত্বাবধানে ফাইনাল ম্যাচে অংশ নেয় খুলনার স্টার্ণগেটের রূপক ফুটবল একাডেমী ও অভয়নগরের ধোপাদি ফুটবল একাডেমী। ৯০ মিনিটের উত্তেজনাপূর্ণ ম্যাচে দলের সাব্বিরের কর্ণার কিকে ১-০ গোলে বিজয় লাভ করে রূপক ফুটবল একাডেমী। উপচে পড়া হাজার হাজার দর্শকে পূর্ণ মাঠের ফ্রেমে দর্শকদের সরগরমে মূখরিত ছিল। ম্যান অবদ্যা ম্যাচ হিসাবে নির্বাচিত হন একমাত্র গোলদাতা সাব্বির হোসেন।
ভৈরব যুব সংঘের সভাপতি শহিদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য বাবু রনজিত কুমার রায়। বিশেষ আতিথি ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল।
চ্যাম্পিয়ন দল ও রানার্চআপ দলকে একটি করে ওয়ালটন কোম্পানীর ফ্রীজ প্রদান করা হয়। রেফারীর দায়িত্বে থেকে ম্যাচ পরিচালনা করেন ফেরদৌস আলম। সহকারী রেফারী হিসেবে ছিলেন শেখ মোঃ সাইফুল ইসলাম ও রাসেল হোসেন। সম্পূর্ণ ম্যাচে ধারা বর্ণনা করেন জুনিয়র জাফরুল্লা শারাফত শাহ জামাল ও আব্দুল আলীম।