• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত, আহত: ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ণ
পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত, আহত: ১

পিরোজপুর : পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোলের কাছে টমটম-অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় টমটম চালক আহত হয়েছেন। নিহত চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ রোববার সকাল ৮ টায় উত্তর নামাজপুরের দিক থেকে একটি অটোরিক্সা পাড়েরহাট সড়কে উঠার সময় পাড়েরহাটের দিক থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের একটি গাছের উপর আছড়ে পড়ে। এতে অটোরিক্সা চালক ঘটনাস্থলে মারা যায়। গাছের সাথে ধাক্কায় টমটম চালক টমটমে আটকা পড়ে। পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি বা পুলিশ কাউকে আটক করেনি।