• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফুটবল : ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা, পতাকা অংকণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২, ০৫:২৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ফুটবল : ব্রাজিল ও আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা, পতাকা অংকণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আজ শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। ব্রাজিল এ বিশ্বকাপে হট ফেভারিট হিসাবেই অংশ নিচ্ছে। তাই ব্রাজিলকে সমর্থন জানিয়ে গোপালগঞ্জে আনন্দ শোভাযাত্রা করেছে গোপালগঞ্জ ব্রাজিল সমর্থক গোষ্ঠি। এদিকে রাতভর বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা আঁকাসহ জাতীয় পতাকা টাঙ্গিয়েছে আর্জেন্টিনার সমর্থকেরা।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের হাউজিং প্রকল্প এলাকায় জড়ো হতে থাকে ব্রাজিলের সমর্থকেরা। পরে ব্রাজিল দলের ঐহিত্যবাহী হলুদ জার্সি গায়ে দিয়ে সেখান থেকে ফুটবল জাদুর দেশ ব্রাজিলকে সমর্থন জানিয়ে শতাধিক মোটর সাইকেলের সম্বনয়ে একটি মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বেদগ্রাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সকলের হাতে বাংলাদেশর জাতীয় পতাকার সাথে ব্রাজিলের জাতীয় পতাকা শোভা যায়।

এ শোভাযাত্রায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়, পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন, কাউন্সিলর আল আমিন, থানা ছাত্রলীগের আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম দিদার, দূর্গাপূর ইউনিয়নের সদস্য মাসুদ রানাসহ তিন শতার্ধিক সমর্থক অংশ নেন।

এদিকে, শনিবার রাতভর শহরের বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা একেছে সমর্থকেরা। শহরের মিয়াপাড়া টাঙ্গানো হয়েছে ৩৬০ ফুট পতাকা। বিশ্বকাপের হট ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা জেলা শহরের বিভিন্ন বাসা-বাড়ী ও দোকানে শোভা যাচ্ছে। সমর্থকেরা যে যে ভাবে পাচ্ছে পছন্দের দলের পতাকা টাঙ্গাচ্ছে। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় জার্মানি, পর্তুগাল, সৌদিআরবসহ বিভিন্ন দেশের পতাকা টাঙ্গানো হয়েছে।

ব্রাজিলের সমর্থক পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন বলেন, দৃষ্টিনন্দন খেলা উপহার দেয়ায় আমি ব্রাজিলের একজন ভক্ত। আশা করছি এবার ব্রাজিল হেক্সা মিশন শেষ করবে এবং বিশ্বকাপ জয়ের ইতিহাস আরো সমৃদ্ধ করবে।

ব্রাজিলের সমর্থক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায় বলেন, আমি প্রথমে বাংলাদেশকে ভালবাসি। কিন্তু প্রিয় দেশ বাংলাদেশ বিশ্বকাপে স্থান না পাওয়া ব্রাজিলকে সমর্থন করি। ব্রাজিল একটি ফুবটল সমৃদ্ধ দেন। আশা করি নেইমারসহ দলের সকলে তাদের ক্রীড়া নৈপূন্য দেখিয়ে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করবে। #