• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে অজিৎ স্মৃতি পাঠাগারে বই পাঠ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২০, ২০২২, ১২:১৭ অপরাহ্ণ
মধ্যনগরে অজিৎ স্মৃতি পাঠাগারে বই পাঠ কর্মসূচি

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় বই পাঠে পাঠকদের আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলুইখালী গ্রামের অজিৎ স্মৃতি পাঠাগারের উদ্যোগে রবিবার (২০ভেম্বর) সকাল ১০টার দিকে ওই পাঠাগারের কক্ষে বই পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অজিৎ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক সংস্কৃতিকর্মী অসীম সরকার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অজিৎ স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি অবিশ্বাস সরকার, পাঠক সাধন সরকার, গোপাল চক্রবর্তী, সজল সরকার,বাপ্পি সরকার,রুবেল সরকার প্রমুখ। অনুষ্ঠানে মিনার মনসুরের অনন্য এক পিত্রা পুত্রীর গল্প, নির্বাচিত কবিতা ও মুক্তিযুদ্ধে উপেক্ষিত মুক্তিযোদ্ধারা এই তিনটি বইয়ের পাঠ কর্মসূচিতে স্থানীয় ২০জন পাঠক অংশ নেয়।