আবু তাহের, নিজস্ব সংবাদদাতা\ যশোর জেলার সদর উপজেলার বসুন্দিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধন কল্যাণ ফাউন্ডেশন’র আয়োজনে ১৯নভেম্বর শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত পুরাতন সোনালী ব্যাংক ভবনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষের কল্যাণে কাজ করার ধারাবহিকতায় এলাকার মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সুশৃঙ্খলভাবে দিনব্যাপী এ কর্মসূচী সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান শাকিলের নেতৃত্বে দিনব্যাপী কর্মসূচীতে একমাত্র ডাক্তার ছিলেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ সামিহা তাহসিন। তিনি সিইউ, সিসিডি, সিএমইউ এর বিএমডিসি’র মেডিকেল অফিসার। ডাঃ সামিহা তাহসিন গতকাল প্রায় ৫০জন মহিলা রুগীকে বিনামূল্যে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। সেবা গ্রহনকারী মহিলা রোগীরা জানান ডাক্তার অত্যন্ত আন্তরিক হয়ে আমাদের রোগ সম্পর্কে জেনেছেন এবং যতœ সহকারে প্রেসকৃপশন দিয়েছেন।
মোঃ আলমগীর হোসেনের ত্বাবধানে কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া মোড় কাচা বাজার জামি মসজিদে সভাপতি শেখ ফারুক হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন বন্ধন কল্যাণ ফাউন্ডেশন’র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী ফারাজী, কোষাধ্যক্ষ মেহেদী হাসান সবুজ, সদস্য তৌহিদ মীর, আব্দুল্লাহ আল মামুন, টিপু আহমেদ, ফারুক হোসেন, প্রমূখ।