ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা- ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে দৌলতখান উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে
শুভেচ্ছা মিছিল করেছেন দৌলতখান উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা।
রবিবার (২০ই নভেম্বর) সকালে দৌলতখান উপজেলা বিএনপির পক্ষ থেকে পাঁচ শতাধিক নেতা কর্মীরা বহর নিয়ে এসে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর, ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন। আনন্দ মিছিল শেষ করে জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজিমউদ্দিন হাওলাদার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আখন, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, দৌলতখান উপজেলার বিএনপির উপদেষ্টা মোজাম্মেল হক মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামুদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি আলাউদ্দিন সরদার, দৌলতখান পৌর বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, দৌলতখান উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, সদস্য সচিব আবু হেনা রিয়াজ, দৌলতখান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আমরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। মিথ্যা মামলা হামলা বন্ধ করতে হবে। দ্রব্যমূল্যরোধ করতে হবে।
তারা আরো বলেন, গতকাল শনিবার ছাত্রদল নেতা নয়ন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবিতে বিএনপি দেশের প্রতিটি বিভাগীয় শহরে গণসমাবেশ করছে। গণসমাবেশের পর পর ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ। ঢাকার মহাসমাবেশ সফল করা সহ জাতীয়বাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত সকল আন্দোলন সংগ্রাম আমরা সকলে ঐক্যবদ্ধভাবে পালন করব এবং এই প্যাসিবাদ সরকারকে ক্ষমতার মসন থেকে নামিয়ে তারপরে আমরা ঘরে ফিরব।আলোচনা সভা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।