আবু তাহের, নিজস্ব সংবাদদাতা \
যশোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফলের লক্ষ্যে ২০নভেম্বর রবিবার সন্ধ্যায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বসুন্দিয়া মোড়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর আগমণে অনুষ্ঠিতব্য জনসভা বাস্তবায়ন ও সার্থক করতে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নবাসী সোচ্ছার ও অগ্রণী ভূমিকা রাখতে কর্মীসভায় সকলে একাত্মতা ঘোষনা করেছেন। প্রধানমন্ত্রীর নিকট যশোর বাসীর বেশকিছু যৌক্তিক দাবি উত্থাপনের প্রস্তুতিও চলছে সাংগাঠনিক ভাবে। ইউনিয়ন হিসাবে সর্বোচ্চ জনশক্তির উপস্থিতি ঘটাবেন বলে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যয় ব্যক্ত করেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল। বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মীর জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন সাবেক সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান সুলতান আহম্মেদ বিপুল, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেল, বাংলাদেশ পুলিশের সাবেক আর আই লূৎফর রহমান খান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক হারুনর রশীদ, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স¦পন, ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ ফারুক হোসেন। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কর্মীসভার সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ০১নং ওয়ার্ড সদস্য মোঃ ইমরান হোসেন।