• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় এক গৃহবধূকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২২, ১২:১৮ অপরাহ্ণ
ধর্মপাশায় এক গৃহবধূকে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে গতকাল সোমবার (২১নভেম্বর) সকাল ১১টার দিকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এক গৃহবধূ (৩০)কে শারিরীকভাবে নির্যাতন ও জোরপূর্বক বিষ খাইয়ে হত্যা করার অভিযোগে হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ওই গৃহবধূর স্বজনেরা এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত গৃহবধূ হেনা আক্তারের বড় ভাই অলি উল্লা, বড় বোন নূর জাহান বেগম, ভাগ্নে মুশফিকুর রহমান ওরফে সুমন প্রমুখ। মানবন্ধনে বক্তরা অবিলম্বে এই হত্যা মামলার তিনজন এজাহারভূক্ত আসামিকে অবিলম্বে গ্রেপ্তার ও তাঁদের ফাঁসির দাবি জানান। গত ১৪নভেম্বর এ ঘটনায় নিহত হেনা আক্তারের বড় ভাই অলি উল্লা (৪২) বাদী হয়ে গৃহবধূর স্বামী সোহেল আহমেদ (৩৮)সহ তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা নথিভূক্ত করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানা পুলিশ,এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা গেছে,২০২০সালের ২২সেপ্টেম্বর উপজেলার সদর ইউনিয়নের বাহুটিয়া কান্দা গ্রামের শাহেদ আলী তালুকদারের ছেলে সোহেল আহমেদের সঙ্গে একই উপজেলার সেলবরষ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের ছফি মিয়ার মেয়ে হেনা আক্তারের ইসলামী শরিয়া মোতাবেক চার লাখ টাকা কাবিন মূলে বিয়ে হয়। মাস তিনেক যেতে না যেতেই গৃহবধূ হেনা আক্তারের ওপর শারিরীক নির্যাতন ও বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করের স্বামী সোহেল আহমেদ ও তাঁর পরিবারের সদস্যরা ।
ধর্মপাশা থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার সদর ইউনিয়নের বাহুটিয়াকান্দা গ্রামের বাসিন্দা স্বামী সোহেল আহমেদ (৩৮), তাঁর ছোট ভাই মো,কবির (৩২) ও তাঁর মা আছিয়া আক্তার (৫০) গত ২০অক্টোবর রাত অনুমান সাড়ে ১১টার দিকে গৃহবধূ হেনা আক্তার (৩০)কে শারিরীকভাবে মারধর শুরু করেন এবং জোরপূর্বক ওই গৃহবধূর মূখে বিষ ঢেলে দিলে তিনি মৃত্যযন্ত্রণায় ছটফট করতে শুরু করেন। ওইদিন রাত সাড়ে তিনটার দিকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে পাশের নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তারেরা ওই গৃহবধূকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।পরদিন ২১অক্টোবর বেলা সোয়া দুইটার দিকে ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ধর্মপাশা থানায় হত্যা মামলা না নেওয়ায় নিহতের বড় ভাই অলি উল্লা বাদী হয়ে তাঁর ছোট বোনের স্বামী ,দেবর ও শ্বাশুড়ীকে আসামি করে গত ৮নভেম্বর সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলার অভিযোগ দায়ের করেন। যার নং ৫৫১/২০২২। আদালত থেকে এই অভিযোগটি মামলা হিসেবে থানায় নথিভূক্ত করার জন্য নির্দেশ দিলে গত ১৪নভেম্বর অভিযোগটি মামলাটি নথিভুক্ত করেন ধর্মপাশা থানা পুলিশ