আবু তাহের, অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। ২১নভেম্বর সোমবার বেলা সাড়ে বারোটায় তিনি বার্ধক্য জনিত কারণে নওয়াপাড়া ইনস্টিটিউটের পাশে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এসময় ইনইস্টিটিউট এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে গার্ড অব অনার প্রদান করেন অভয়নগর থানা পুলিশের একটি দল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মেদ খাঁন বাবু, অধীর কুমার পাড়ে, মুজিবুর রহমান, বাবু দুলাল চন্দ্র, রাজ্জাক, আব্দূল আজিজ, এস আই ইসরাফিল শামীম। মাগরিব নামাজের পরে জানাজা শেষে তাকে দাফন করা হয়।