• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২, ১৬:৩৩ অপরাহ্ণ
গলাচিপায় কিশোরী ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি এক তরুণের বিরুদ্ধে।
সোমবার (২১ নভেম্বর) রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের চর কপালবেড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে অভিযুক্ত আ. রহিমের (১৮) বিরুদ্ধে গলাচিপায় থানা অভিযোগ দাখিল করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত রহিম।
ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার চর কপালবেড়া গ্রামের আবাসন প্রকল্পের বাসিন্দা ওই কিশোরী পাশের ঘরে ভাত রান্না করছিল। ঘর থেকে বের হলে ওই আবাসনের বাসিন্দা মোশারফ খার ছেলে আ. রহিম তাকে আবাসনের পাশে পাতাবনে নিয়ে একাধিকবার ধর্ষণ করলে সে জ্ঞান হারিয়ে ফেলে।
ভুক্তভোগীর বোন জানান, সন্ধ্যায় তিনি তার বোনকে রান্নাঘরে না দেখে আবাসনের বিভিন্ন ঘরে খোঁজাখুঁজি করে আশেপাশের বাড়িতে খোঁজ করেন ও এলাকাবাসীকে জানান। ভুক্তভোগী কিশোরী জানায়, ভোররাতের দিকে তার জ্ঞান ফিরলে রহিম তাকে ফেলে পালিয়ে যায়। পরে সে বাড়িতে ফিরে তার বোনকে এ ব্যাপারে জানায়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গাইন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।