• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২, ১২:২৪ অপরাহ্ণ
ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু।

মোঃ আসাদুল ইসলাম,
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে মনজুয়ারা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার জামতলা রেলগেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। মনজুয়ারা বেগম সুন্দরগঞ্জ উপজেলার সাহবাজ এলাকার আফছার ব্যাপারীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, ওই সময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা পদ্মরাজ এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়ার দিকে যাচ্ছিল। এরই মধ্যে জামতলা রেলগেট পৌঁছালে এর পাশ দিয়ে হেঁটে চলছিলেন মনজুয়ারা। এসময় এই ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নিহত মনজুয়ারা একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন।