• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জবাসির স্বপ্ন পূরণ করলেন এমপি পঙ্কজ নাথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২২, ২০২২, ০৬:২০ পূর্বাহ্ণ
মেহেন্দিগঞ্জবাসির  স্বপ্ন পূরণ করলেন এমপি পঙ্কজ নাথ

বরিশাল বিভাগের হিজলা-মেহেন্দিগঞ্জের দু-তিরোবর্তী মানুষের শহুরে জীবনের সাথে যোগসূত্র স্থাপন হলো। দু’প্রান্তের মানুষ আজ অনেক আনন্দিত তাদের স্বপ্ন পূরন হয়েছে। এই ফেরি উদ্বোধন এর ফলে সহজে সড়ক পথে যুক্ত হতে পারবেন এই দুই উপজেলার মানুষ। এমনটাই জানালেন মেহেদিগঞ্জের ব্যবসায়ী সুমন।
সোমবার রাত ৮টায় আনুষ্ঠানিক ভাবে গাড়ি পারাপারের মাধ্যমে ফেরি ঘাটের উদ্বোধন করেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এ সময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহামুদ তালুকদার, সহদপ্তর সম্পাদক অজয় গুহ, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, নাদিম মাহামুদ তালুকদার, মনির জমদ্দার, সাইফুল ইসলাম ব্যাপারী, আলী আবদুল্লাহ, ইউপির চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, আবদুল কাদের ফরাজী প্রমুখ।

এমপি পংকজ নাথ বলেন, আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠিয়েছি যত দ্রুত সম্ভব এখানে একটি সেতু নির্মাণ করার জন্য।আজ এই ফেরি চলাচলের মাধ্যমে আমার হিজলা-মেহেন্দিগঞ্জ দুই উপজেলা মানুষ সড়ক পথে বরিশাল ও রাজধানী ঢাকার সাথে খুব সহজে দ্রুত চলাচল করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা বৃন্দদের ধন্যবাদ জানান।