স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা পারাজিত হওয়ায় আনন্দ মিছিল করেছে ব্রাজিলের সমর্থকেরা। এদিকে, আর্জেন্টিনার ৩৬০ ফুট পতাকার বিপরিতে ৫০০ ফুট লম্বা ব্রাজিলের পতাকা টাঙ্গিয়েছে মিয়াপাড়া ব্রাজিল সমর্থক গোষ্ঠী।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪টায় সৌদি আরবের মুখোমুখি হয় হট ফেভারিট আর্জেন্টিনা। কিন্তু খেলায় সৌদি আরবের কাছে ২-১ গোলে পরাজিত হয় আর্জেন্টিনা। এরপরই সন্ধ্যায় শহরের মিয়াপাড়া থেকে একটি আনন্দ মিছিল বের করে ব্রাজিলের সমর্থকেরা। বাঁশি বাজিয়ে আর করতালি দিয়ে অনুষ্ঠিত মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে
এদিকে, আর্জেন্টিনার ৩৬০ ফুট পতাকার বিপরিতে ৫০০ ফুট লম্বা ব্রাজিরে পতাকা টাঙ্গিয়েছে মিয়াপাড়া ব্রাজিল সমর্থক গোষ্ঠী। রাতে মিয়াপাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয় মাঠে এ পাতাকা টাঙ্গিয়ে দেয় তারা। পরে তারা আনন্দ উল্লাসে মেতে ওঠে। #