• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা তৈয়ব আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২২, ১১:১১ পূর্বাহ্ণ
মুক্তিযোদ্ধা তৈয়ব আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামের বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী ফকির (৭৫) বুধবার সকালে বার্ধক্যজনিত কারনে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। একইদিন বাদ আছর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্তানে তাকে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক সহ একদন দল চৌকস পুলিশ সদস্য।