• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাডভান্স প্রাইভেট সেন্টারের আয়োজনে দিনাজপুরে এসএসসি প্রস্তুতি ব্যাচ ২৩’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২২, ১৩:১০ অপরাহ্ণ
অ্যাডভান্স প্রাইভেট সেন্টারের আয়োজনে দিনাজপুরে এসএসসি প্রস্তুতি ব্যাচ ২৩’র ওরিয়েন্টেশন প্রোগ্রাম

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
শিক্ষার্থীদের গুনগত শিক্ষা এবং পরিক্ষায় ভালো ফলাফলের অঙ্গীকার নিয়েই দিনাজপুরে এসএসসি প্রস্তুতি ব্যাচ ২৩’র ওরিয়ে়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শহরের ফকিরপাড়াস্থ অ্যাডভান্স প্রাইভেট সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয় এসএসসি প্রস্তুতি ব্যাচ ২৩’র ওরিয়েেেন্টশন প্রোগ্রাম। এসময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক মো.শহিদুল ইসলাম সহিদুল বলেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গুনগত শিক্ষা এবং পরিক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফলের অঙ্গীকার নিয়েই আমরা কাজ করছি। আমাদের লক্ষ প্রত্যেক শিক্ষার্থীই যেন পাঠ্যপুস্তুকের জ্ঞান আহরণসহ আধুনিক ডিজিটাল প্রক্তুক্তি নির্ভর সকল স্তুরের জ্ঞান গ্রহনের মাধ্যমে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,তোমরা শিখতে এসেছো তাই শিক্ষা গ্রহনের ক্ষেত্রে কোনোরুপ কারপন্য বা অবহেলা করবেনা,যা জানতে চাও অকপটে জিজ্ঞাসা করবে ভয় পাবে না। তোমাদের পিতা-মাতা চায় তোমরা আলোকিত মানুষ হও এবং দেশের কর্ণধার হয়ে গড়ে উঠো।

এসময় ওরিয়েনেটশন প্রোগ্রামে অন্যান্যের মাঝে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক ভাস্কর, মিথুন,জাকির হোসেন,ফয়েজ,মশিউর রহমান,অপু কুমার রায়,সনাতন প্রমুখ। অ্যাডভ্যান্স প্রাইভেট সেন্টারে ওরিয়েনেটশন প্রোগ্রামের শুরতেই শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের স্টীক হাতে তুলে দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীরা।