• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি সাংবাদিক সমাজ উত্তাল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ণ

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিলন সরদারকে প্রাণনাশের হুমকি দেওয়ায় গোটা সাংবাদিক সমাজ উত্তাল। হিজলা থানায় সাধারণ ডায়েরি।

স্থানীয় সূত্রে জানা যায় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আসলি সন্তোষপুর গ্রামের শাজাহান নলির পুত্র ইয়াবা ব্যবসায়ী, প্রতারক মামুন নলী দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মাদক কারবারির সাথে জড়িত এমনকি নিজেও মাদক সেবন করে।
মামুন দলিল লেখক এর কাজ করে। তার কাছে দলিল লিখতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েছে।

মামুন নলি কিছু দিন আগেও বরিশাল সদরে একটি আবাসিক হোটেল মাদক ও নারী সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। মামুনের অপকর্ম বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় ফলাও করে প্রচার হয়। অনেক দিন জেল খেটে জামিনে বের হয়।

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিলন সরদার জানায় গত ২০ নভেম্বর মামুন নলি সাব রেজিস্টার অফিসার নুপস্থিতিতে বিভিন্ন লোকের দলিল সম্পূর্ণ করার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

এ সকল বিষয়ের তথ্য সংগ্রহের জন্য ছুটে যায় এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিলন সরদার তখন তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে বলে তোমার মত সংবাদকর্মী বহুৎ দেখেছি এই এলাকায় যেন আর দেখি না।
এখানেই ক্ষান্ত নন মামুন পরের দিন ২১ নভেম্বর মামুন নলি পুনরায় মিলন সরদারের মুঠোফোনে হুমকি দেয়।

সংবাদকর্মীকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক সুমন রহমান সোহাগ সহ সকল সাংবাদিকবৃন্দ ‌।
অবিলম্বে মামুনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান তারা।