• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২২, ১৩:১৩ অপরাহ্ণ
দুমকিতে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল।

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ চলছে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। জমকালো এই আসরকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠছেন ফুটবলপ্রেমীরা। এরই ধারাবাহিকতায় উন্মাদনা ছড়িয়ে পড়েছে পটুয়াখালীর দুমকি উপজেলার ব্রাজিল সমর্থিত সকল শ্রেনী পেশার মানুষের মাঝে। কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দল ব্রাজিলকে শুভ কামনা জানিয়ে পতাকাসহ আনন্দ মিছিল, বাইক শোডাউন, র‍্যালি করেছেন ব্রাজিল সমার্থকরা।
বৃহস্পতিবার (২৪নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার সরকারি জনতা কলেজ থেকে ৩ শতাধিক ব্রাজিল ভক্ত নিয়ে আনন্দ মিছিল বের করেন তারা। বিভিন্ন স্লোগানে মেতে ওঠে উপজেলা । পরে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়। পরে ফটোসেশন করেন ব্রাজিল সমর্থকরা। এছাড়াও র‌্যালিতে সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ৩০ ফুট লম্বা ব্রাজিলের কয়েকটি পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুনের পসরা সাজিয়ে বসেন তারা।
#