• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ণ
বামনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ

আজ ২৪ নভেম্বর বামনা হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড
কাউন্সিলের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
সকালে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স ভবন থেকে একটি র‌্যালি বেড় হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়।
বামনা উপজেলা নিবার্হী কর্মকর্তা অন্তরা হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য
রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন হাওলাদার,
বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহম্মেদ,বীর মুক্তিযোদ্ধা গাজী আবুল কালাম,বীর
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন প্রমুখ।
মুক্তিযোদ্ধারা তাদের যুদ্ধকালীন স্মৃতিচারন করে বলেন,২৪ নভেম্বর ভোর রাতে
মুক্তিকামী যোদ্ধারা পাকিস্থানীদের হাত থেকে বামনা কে মুক্ত করার জন্য থানা ভবনে
আক্রমন করে, থানার অভ্যান্তর থেকে পুলিশ ও রাজাকার বাহিনী প্রচন্ড ভাবে তাদেরকে
প্রতিহত করার চেষ্টা চালায়, কিন্তু অদম্য মুক্তিযোদ্ধারা থানার উত্তর দিকে
আকনবাড়ির বাগান ও দক্ষিণ দিকে সারওয়ারজান হাইস্কুল ও পশ্চিমে সদর মসজিদের
চারদিকে একটি বেষ্টনী বলয় গড়ে থানাকে লক্ষ্য করে মুক্তিযোদ্ধারা তুমুল বেগে গুলি
চালায়। বাংলাদেশ সেনাবাহিনীর নায়েক আমীর হোসেন থানা ভবনের দিকে
কয়েকটি গ্রেনেড ছুড়ে মারলে পুলিশ ও রাজাকার বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে
পরে। এর কিছুক্ষণ পরই তারা অদম্য শক্তির কাছে পিছু হটে যেতে বাধ্য হয়ে পাক
সেনারা আত্মসমর্পন করে। এসময় কয়েকজন রাজাকার ও পাকিস্তানী সেনা এ যুদ্ধে
নিহত হয়। ওই দিনই
মুক্তিযোদ্ধারা বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করে বিজয় উল্লাস করে।