• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২২, ১১:৫১ পূর্বাহ্ণ
হিজলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

হিজলা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ শে নভেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাজাহান তালুকদার,ধুলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জসিমউদ্দিন, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম পারভেজ, মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম সহ আইনশৃঙ্খলা মিটিং এ অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কোস্টগার্ড, নৌ পুলিশ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

মাসিক আইন শৃঙ্খলা সভায় অবৈধ ইট ভাটা, বাল্য বিবাহ, মাদকদ্রব্য, জুয়া, চুরি, অটো রিক্সা, মাহেন্দ্র, মোটরসাইকেল বেপরোয়া চালকদের বিষয়ে আলোচনা হয়েছে।