• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বাসের চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২২, ১৩:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের যাত্রীবাহী বাসের চাপায় আজিজুল হক ভূইয়া (৬০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাইম মো: তোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আজিজুল হক ভূইয়া সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত জয়নাল ভূইয়ার ছেলে ও চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য।

পরিদর্শক আবু নাইম মো: তোফাজ্জেল হক জানান, সকাল ১১টায় নিহত আজিজুল হক ভূইয়া ভ্যান যোগে পাট কিনতে বাড়ি থেকে ফুকরা বাজারে যাচ্ছিলেন। এসময় ভ্যানটি মহাসড়কের ফুকরা এলাকায় পৌঁছলে ঢাকাগামী বনফুল পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী আজিজুল হক ভূইয়া মারাত্মক আহত হন।

পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরো জানান, পরিবারের আবেদনে প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। #