গৌরনদী প্রতিনিধি \ ২০০১ সালে বিএনপি ও জামায়াতের চারদলীয় জোট সরকারের আমলে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত বরিশালের সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের তৎকালীন প্রচার সম্পাদক সফিকুল ইসলাম বুলেটের ২১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মরহুমের কবরে পূস্পমাল্য অর্পন, কবর জিয়ারত, দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন, কোরআন তেলাওয়াত এবং বেলা এগারটায় গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে স্মরণ সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সাঁন্টু ভূইয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন সহ অন্যান্যরা।