বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে ছোফরোননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বেলা ১২টায় ছোফরোননেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
সাবেক প্রধান শিক্ষক আব্দুল আউয়াল হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খান, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, বঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন সিকদার, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড. এইচ এম মজিবুর রহমান, যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, প্রভাষক বিপ্লব মিত্র, মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান প্রমূখ।