• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় চলছে দোকান মালিক সমিতির ভোট গ্রহণ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২২, ০৬:১৩ পূর্বাহ্ণ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় চলছে দোকান মালিক সমিতির ভোট গ্রহণ।

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত।

আজ (২৬ অক্টোবর) শনিবার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্ৰী সরকারি কলেজে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বেলা তিনটা পর্যন্ত চলবে।

উক্ত নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৯৫ জন।নারী ভোটার ৪জন।২০০২ সালে সমিতি প্রতিষ্ঠিত হয়, কিন্তু এর আগে কখন ও নির্বাচন হয়নি তাই ভোটারদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসাহের মধ্যে দিয়ে চলছে ভোট গ্ৰহন।পৌর শহরকে সাজিয়েছে পোষ্টার, বিলবোর্ড আর ব্যানারে।

দোকান মালিক সমিতির নির্বাচনে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন রেজাউল করিম। কমিশনারের দায়িত্বে আছেন অশোক রেজা লেচু ও শাহীন সরকার। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে আছেন মোঃ নুরুল আক্তার।

এছাড়াও সহকারী প্রিজাইডিং অফিসার তিন জন, পোলিং অফিসারের দায়িত্বে ছয়জন আছেন। উল্লেখ্য এ নির্বাচনে ১৩ পদে লড়ছেন ২৬ প্রার্থী। সভাপতি পদে ১ জনের বিপরীতে ৩জন, সহ-সভাপতি পদে ১ জনের বিপরীতে ৩জন, সাধারণ সম্পাদক পদে ১ জনের বিপরীতে ৪জন, কোষাধ্যক্ষ পদে ১ জনের বিপরীতে ৩জন ও কার্যকরী সদস্য পদে ৮ জনের বিপরীতে ১৩ জন।