• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২২, ০৬:৪৪ পূর্বাহ্ণ
বরগুনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরগুনা প্রতিনিধিঃ
“সবাই একসাথে ভালো থাকি” এই শ্লো-গানকে সামনে রেখে উপকূলীয় জেলা বরগুনার ২ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও অসহায় শিশুদেরকে মানসম্মত জ্যাকেট বিতরণ করেছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক টিম বরগুনা। সকাল সাড়ে ১১ টায় বাজার সড়ক বাগানবাড়ি রংধনুর সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। নাগরিক বরগুনার পরিচালক বাইজিদ আহম্মেদ উপস্থিতিতে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় নাগরিক টিম বরগুনার স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় এ শীত বস্ত্র বিতরণ করবেন তারা।

নাগরিক টিম বরগুনার পরিচালক বাইজিদ আহম্মেদ বলেন, দীর্ঘদিন যাবত বরগুনার অসহায় গরীব মানুষদেরকে আমরা শীত বস্ত্র বিতরণ করে আসছি। এছাড়াও যারা রাতে অনাহারে থাকে তাদেরকে খাদ্য দিয়ে থাকি। আমাদের জন্য দোয়া করবেন আগামী দিনগুলোতে জানি আমরা অসহায় মানুষদের পাশে থাকতে পারি।