বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিক একাদশ বনাম উপজেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যকার ক্রিকেট খেলায় সাংবাদিক একাদশ ৯ উইকেটে বিজয়ী হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বেলা ২টায় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে এ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বাকেরগঞ্জ সাংবাদিক একাদশ বনাম উপজেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যকার পাঁচটি একদিনের ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আবুজর মোঃ ইজাজুল হক, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক বিপ্লব মিত্র, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মাদ সেলিম, সাংবাদিক ক্লাবের সভাপতি তালুকদার মোঃ জুয়েল প্রমূখ।
উপজেলা ক্রিয়া সংস্থা একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যকার একদিনের ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় খেলা আগামী ২৯ নভেম্বর বাকেরগঞ্জে জে এস ইউ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।