• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ছয়দিন যাবত ব্যবসায়ী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে ছয়দিন যাবত ব্যবসায়ী নিখোঁজ

গৌরনদী প্রতিনিধি \ মালামাল বিক্রি করতে বের হয়ে ছয়দিনেও বাসায় ফিরেনি ব্যবসায়ী সিদ্দিকুর রহমান প্যাদা (৪৭)। নিখোঁজ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের ফজলুল হক প্যাদার ছেলে। সে (সিদ্দিকুর) অটোভ্যানে করে কাচামাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি করতো। এ ঘটনায় রবিবার দুপুরে গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়রী করেছেন ব্যবসায়ী সিদ্দিকুরের স্ত্রী বেবি বেগম।
নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী বেবি বেগম জানান, গত মঙ্গলবার সকাল আটটার দিকে ভ্যানভর্তি মালামাল নিয়ে বিক্রির জন্য বের হয় তার স্বামী সিদ্দিকুর। মালামাল বিক্রি শেষে মোকাম থেকে মালামাল ক্রয় করে ওইদিন রাতে বাড়ি ফেরার কথা ছিলো। কিন্তু এখন পর্যন্ত বাড়ি ফিরেনি সিদ্দিকুর। এমনকি তার ব্যবহৃত ০১৭৯৩৩৩৭৬৪২ ও ০১৭৯৩৩২৭৬৫৪ মোবাইল নাম্বার বন্ধ রয়েছে। সে ফিরে না আসায় পুরো পরিবার নিয়ে আতংকের মধ্যে দিন কাটছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।