গৌরনদী প্রতিনিধি \ কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে “লোকজ বাংলা অভিধান” ও “যেদিকে দু চোখ যায়” নামক দুইটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বরিশাল লোকসাহিত্যে একাডেমির আয়োজনে গৌরনদী উপজেলার সরিকল মডেল স্কুল সংলগ্ন কবিতা পার্কে কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন সাহিত্য ম্যাগাজিন মুক্তবুলির সম্পাদক আযাদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কবি জামান মনির, মাহবুব রহমান, বইয়ের লেখক কবি স.ম জসিম উদ্দিন, অনন্ত রিয়াজ। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।