• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শীতের রাত উপেক্ষা করে পুলিশ সুপারের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ণ
শীতের রাত উপেক্ষা করে পুলিশ সুপারের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শীতের রাত উপেক্ষা করে বাড়ী বাড়ী ছুটলেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। উদ্দেশ্য আসামী ধরা নয় শীতার্ত মানুষকে খুঁজে খুঁজে বের করে তাদের হাতে একটি করে কম্বল তুলে দেয়া। যাতে এই শীতে একটুর জন্য হলেও শীত নিবারণ করতে পারে এসব অসহায় শীতার্ত পরিবারগুলো।

জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানাগেছে, রোববার (২৭ নভেম্বর) গভীর রাতে শহরের কয়েকটি এলাকা ঘুরে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষকে এবং ফকিরকান্দির বেদে পল্লীতে থাকা পরিবারগুলোকে ঘুম থেকে জাগিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। এসময় তিনি এসব পরিবারের খোঁজ খবর নেন।

এ কম্বল বিতরণে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: মোহাইমিন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: শাখাওয়াত হোসেন এবং সদর থানার পরিদর্শক (ওসি) মো: জাবেদ মাসুদ কম্বল অংশ নেন।

কম্বল পাওয়া সজিবুল শেখ বলেন, শীতে কষ্ট হচ্ছিল। কিন্তু আমার পক্ষে শীত নিবারনের জন্য কাপড় কেনার কোন টাকা ছিল না। পুলিশ সুপার আমাকে কম্বল দিয়েছে। এতে কিছুটা হলেও শীত নিবারন হবে।

সাহেব আলী বলেন, আমি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমার পক্ষে কর্মল কেনা সম্ভব নয়। তবে আমি এখন কম্বল পেলাম। শীতে এ কম্বল গায়ে দিতে পারবো।

পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বলেন, রাতে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের কম্বল বিরতণ চলামান থাকবে। #