• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ণ
আগামীকাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামীকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। শান্তিপূর্ণভাবে সম্মেলন সফল করার জন্য দলীয় সকল নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।

জানাগেছে, তিন বছর পর পর সম্মেলন হবার কথা থাকলেও দীর্ঘ ৭ বছর পর এবার কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে ঘিরে নানা জল্পনা কল্পনা চলছে। সভাপতি, সাধারণ সম্পাদক পদে নতুন পুরাতনের সমন্বয়, নাকি নতুন মুখের চমক আসবে তা নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে নেতা কর্মিদের মাঝে।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি ও সাধারন সম্পাদক পদে রয়েছে এক ডজনেরও বেশি প্রার্থী। প্রার্থীরা নিজেদেরকে যোগ্য দাবী করে চলাচ্ছে গ্রুপিং ও লবিং। কেন্দ্রীয় নেতারদেরও সাথে করছেন লবিং। আর কর্মীদের নিজ নিজ পক্ষে নিতে করছেন প্রচারনা।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উপজেলা শহরের বিভিন্ন সড়কসহ প্রতিটি অলিতে গলিতে নানা রঙের ফেস্টুন, ব্যানার, পোস্টারে ভরে গেছে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজমান। কে বা কারা হচ্ছেন আওয়ামী লীগের নতুন কর্ণধার এ নিয়ে চলছে আলোচনার ঝড়। ইতিমধ্যে নির্মার্ণ করা হয়েছে মঞ্চ।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বিশেষ অতিথি হিসেবে আরেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ ফারুক খান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, নার্গিস রহমান এমপি উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত খাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান।

সাধারন সম্পাদক প্রার্থী মো: শরাফত হোসেন লাবলু মৃধা বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িদ। গত কমিটিতে আমি ছিলাম। আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করেছি। আমি আশা করি এবার দল আমোকে সাধারন সম্পাদকে দায়িত্ব দিবেন।

কর্মী মোল্যা খালিদ হোসেন বলেন, আমরা কমিটিতে কোন বিএসপি, জামাত বা হাইব্রীড নেতাকে দেখতে চাই না। ত্যাগী নেতাদের এবার মূল্যায়ন করার দাবী জানাচ্ছি।

কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাদারন সম্বপাদক মো: আনোয়ার হোসেন আনু বলেন, কোন হাইব্রীড বা বসন্তের কোকিল এমন কোন নেতাকে দরীয় পদে না রাথান জন্য আহবান জানাচ্ছি। আমা করি ত্যাগী ও যোগ্য নেতারা এবার কমিটিতে স্থান পাবে।

কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন বলেন, সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলন সফল ভাবে শেষ করতে সকল প্রস্তুতি শেষ হয়েছে। স্বেচ্ছাসেবকসহ আইন শৃংখলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে। আশা করি সুষ্ঠুভাবে সম্মেলন শেষ হবে। #