• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে স্কুল শিক্ষার্থী অপহরনের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২, ১৬:৩০ অপরাহ্ণ

আবু তাহের, নিজস্ব সংবাদদাতা:
যশোর সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে এক স্কুল শিক্ষার্থী অপহরনের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহৃত স্কুল শিক্ষার্থী রুপদিয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। কচুয়া ঘাটকুলপাড়ার বাসিন্দা ওই স্কুল শিক্ষার্থীর মা অপহরনের ১৫ দিন পর রোববার মামলা করেন। মামলায় সদর উপজেলার মনোহরপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে তুহিন আলী সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
মামলায় অপহৃত স্কুল শিক্ষার্থীর মা উল্লেখ করেন, তার মেয়ে রুপদিয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে লেখাপড়া করে। আসামি তাদের দুঃসম্পর্কের আতœীয়। স্কুলে যাওয়া আসার পথে আসামি তুহিন তার মেয়েকে অশালীন কথাবার্তাসহ বিয়ের প্রলোভন দেখিয়ে উত্যক্ত করতো। এরমাঝে তার মেয়ে ১২ ফেব্রæয়ারি সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কচুয়া পাকা রাস্তার উপর পৌছুলে সাদা রঙের মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায়। ওই শিক্ষার্থীর চিৎকারে মামলার বাদীসহ স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় মামলা করে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম জানান, ২৭ নভেম্বর রোববার রাতে শহরতলীর হাসেমপুর এলাকা থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। সোমবার তাকে আদালতের নিরাপত্তা হেফাজতে সোপর্দ করা হয়। আর মামলার আসামি তুহিনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।