• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় প্রধান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইউরোপীয় আওয়ামী সহ ইতালি আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২, ০৮:৪৫ পূর্বাহ্ণ
দলীয় প্রধান,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে  ইউরোপীয় আওয়ামী সহ ইতালি আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ

ইতালি প্রতনিধিঃ
ইউরোপ আওয়ামী লীগে সভাপতি এম এ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ ইউরোপের বিভিন্ন দেশের সভাপতি সম্পাদক সহ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী,বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক মো: রিজভী আলম,বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ ভুলু, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মজুমদার খোকন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান।
ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রতিবেদককে টেলিফোনে বলেন দলীয় প্রধান আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে বলেন। এ ছড়া ইউরোপ আওয়ামী লীগের ব্যাপারে বলেন ইউরোপ আওয়ামী লীগ দেখবে নজরুল ,মজিব। সংক্ষিপ্ত সাক্ষাৎ শেষে প্রতিটি দেশের সভাপতি ,সম্পাদকের সাথে আলাদা আলাদা ফটোসেশন করেন।