• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২, ১৪:২৬ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধ।। বরিশালের হিজলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর বেলা বারোটায় খুন
না বাজার ডাকবাংলো প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম মনির।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ খান, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সাইলু, বড়জালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসানাবির হিরন হাওলাদার, উপজেলা কৃষক লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, সভা পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর ও ফখরুদ্দিন ফুরকান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, ইকবাল হোসেন মাতুব্বর, ইসমাইল হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের প্রস্তাবে সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজনের নাম উঠে আসে।

বরিশাল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পূর্বের কমিটি বিলুপ্ত করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে আলোচনা সাপেক্ষে নতুন কমিটি দেয়া হবে।