• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইউরোপীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২, ০৮:৪৭ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইউরোপীয় আওয়ামী লীগের শ্রদ্ধা

ইতালি প্রতনিধিঃ
২৮ শে নভেম্বর ইউরোপ আওয়ামী লীগে সভাপতি এম এ নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগ সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারন সম্পাদক হাসান ইকবাল সহ ইউরোপের বিভিন্ন দেশের নেত্রীবৃন্দ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার দুপুরে সর্ব ইউরোপ আওয়ামী লীগ সভাপতি এম এ নজরুল ইসলাম সাধারন সম্পাদক মজিবুর রহমান এর নেতৃত্বে নেত্রীবৃন্দ গাড়ির বহর নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নেত্রীবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরী, স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন, সাধারণ সম্পাদক মো: রিজভী আলম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মজুমদার খোকন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান,
ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি হাবীব চৌধুরী,গ্রীস আওয়ামী লীগের সহ-সভাপতি আল আমিন শেখ,রোম মহানগর আওয়ামী ইতালির সাধারন সম্পাদক খলিল বন্দুকসি,যগ্ম-সাধারন সম্পাদক হাজী সুইট, নাপলি আওয়ামী লীগ সভাপতি নাদিম বেপারী প্রমুখ।