• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হিজড়া ট্রান্সজেন্ডার প্রজনন স্বাস্থ্য প্রদান বিষয়ক সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২২, ১৫:০৪ অপরাহ্ণ
যশোরে হিজড়া ট্রান্সজেন্ডার প্রজনন স্বাস্থ্য প্রদান বিষয়ক সমন্বয় সভা

আবু তাহের নিজস্ব সংবাদদাতা:
“প্রজনন স্বাস্থ্য সেবা ও অধিকার সংরক্ষণে এফপিএবি” স্লোগান কে সামনে রেখে হিজড়া / ট্রান্সজেন্ডারদের প্রজনন স্বাস্থ্য প্রদান বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পিচ প্রকল্প আওতায় সোমবার বিকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) যশোরের আয়োজনে এফপিএবি যশোরের উপশহরের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্বনয় সভার লক্ষ ও উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য রাখেন এফপিএবি জেলা কর্মকর্তা মো. আবিদুর রহমান ।সভায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর যশোরের উপ পরিচালক কাজী ফারুক আহমেদ । বিশেষ অতিথি ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার কাম সেন্টার ম্যানেজার প্রোগ্রাম এআইডিএস/ এসটিডি প্রোগ্রাম ডাঃ নওমি আফরিন, সমাজের কথার বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলন, এনজিও সমন্বায়ক শাহজাহান নান্নু প্রমুখ। এ সময় যশোরের বিভিন্ন স্থান থেকে আগত এনজি ও সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, হিজড়া / ট্রান্সজেন্ডার সহ ২০জন বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।