গৌরনদী প্রতিনিধি \ এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে ২৯টি জিপিএ-৫ পেয়েছে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। যা বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এসএসসিতে এই প্রথম সর্বোচ্চ রেজাল্ট।
ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী জানান, এসএসসিতে ১৯২ জন পরীক্ষার্থী মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয় থেকে অংশগ্রহন করে। ফলাফলে ১৬৩ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ রয়েছে ২৯টি। যারমধ্যে ১৬টি গোল্ডেন জিপিএ-৫।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এসএসসিতে এতো ভাল রেজাল্ট আগে কখনো হয়নি। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকদেরকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।