গৌরনদী প্রতিনিধি \ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ণ প্রকল্প (২য় পর্যায়) আওতায় গ্রামীণ নারীদের মাঝে সরকারের ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্যসেবা কেন্দ্রের আয়োজনে বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। সংরক্ষিত ইউপি সদস্যা হাসনা হেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ শরিফুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা শিল্পী বণিক, ইউপি সদস্য হাসান আল মামুন, জসিম উদ্দিন সহ অন্যান্যরা। উঠান বৈঠকে শতাধিক নারী অংশগ্রন করেন।