• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভয়নগরে উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২২, ১৩:৩৯ অপরাহ্ণ
অভয়নগরে উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন

আবু তাহের,অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলা পরিষদের নব নির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ৩০ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে নতুন এ ভবনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল, পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জালাল হোসেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি গাজী নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, বিকাশ রায় কপিল, মফিজ উদ্দিন, হাফিজুর রহমান বিশ্বাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।