• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশার সেলবরষ ইউনিয়নে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২২, ১২:৫৩ অপরাহ্ণ

মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন শাখার ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (২ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের একটি কক্ষে এ উপলক্ষে সংগঠনটির ধর্মপাশা উপজেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির উপজেলা কমিটির সভাপতি শরফরাজ আহমেদ খান পাঠান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন তালুকদার স্বাক্ষরিত সংগঠনের প্যাডে মো.টিটু মিয়া তালুকদার কে আহ্বায়ক ও রাবেল সরকার কে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সেলবরষ ইউনিয়ন শাখার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।