• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়ন শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২২, ১২:০৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়ন শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়ন শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৪ টায় ভরপাশা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভরপাশা ইউপি চেয়ারম্যান আশ্রাফুজ্জামান খোকনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী মিজানুর লিটনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, শ্রমিকলীগ নেতা এনায়েত হোসেন ডাকুয়া, আরিফুর রহমান চুন্নু প্রমূখ।

সম্মেলনে আগামী ৩ বছরের জন্য মোঃ শহিদুল ইসলাম ঢালীকে সভাপতি, মোঃ বারেক জোমাদ্দারকে সহ-সভাপতি, মোঃ গাজী আশ্রাফুজ্জামান রঞ্জুকে সাধারণ সম্পাদক, মোঃ লালন হাওলাদার ও মোঃ রাসেল শরীফকে সাংগঠনিক সম্পাদক করে ভরপাশা ইউনিয়ন শ্রমিকলীগের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।