স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মতুয়া রক্তদান সংসদের দ্বিতীয় প্র্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মতুয়া রক্তদান সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ শনিবার (০৩ ডিসেম্বর) সকালে স্থানীয় শেখ ফজলুল হক মনি মিলানায়তনে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী মো: আতিয়ার রহমান।
মতুয়া রক্তদান সংসদের সভাপতি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মতুয়া সংসদের প্রতিষ্ঠাতা সুবল চন্দ্র রায়, সভাপতি প্রমথ বিশ্বাস, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যক্ষ গৌতম বিশ্বাস, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, সহ সভাপতি মনোজ সাহা, প্রসুন মন্ডল, মতুয়া রক্তদান সংসদের সাধারণ সম্পাদক মিহির বালা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদের রক্তদাতা সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মতুয়া সংসদের ২০২২-২০২৩ সালের জন্য ঘোষিত নতুন কমিটির অভিষেক হয়। #