• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২২, ১১:০৫ পূর্বাহ্ণ
যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী পালিত

গৌরনদী প্রতিনিধি \ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ আছর উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদার, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। একইদিন গৌরনদী উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বাসষ্ট্যানস্থ দলীয় দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।