• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কংশুর খালের খনন কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২২, ০৮:২০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে কংশুর খালের খনন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কংশুরে দীর্ঘ ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খালের সাথে মধুমতি নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে খনন কাজের উদ্বোধন করা হয়ছে।

আজ রবিবার সকালে টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া মহাসড়কের কংশুররে কংশুর খালের সাথে মধুমতি নদীর সাথে সংযোগ সৃষ্টি করতে এ খনন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, সওজ নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন্নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহসিন উদ্দিন, সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী কমিশনার (ভুমি) মো: মামুন খান, সওজ উপ-সহকারী প্রকৌশলী মো: আনোয়ার, স্থানীয় করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নোয়াব আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ মোল্লা, ইউনিয়ন যুবলীগ সভাপতি খায়রুল মোল্লাসহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, দীর্ঘ ৫৫ বছর পূর্বে পাকিস্তান আমলে বন্ধ হয়ে যাওয়া কংশুর খালের সাথে নদীর সংযোগ সৃষ্টি করতে এলাকাবাসীর দীর্ঘদিনে দাবী ছিল। এ এলাকার কৃষকরা স্থায়ী জলাবদ্ধতার কারনে যুগ যুগ ধরে চাষাবাদ করতে পারছিল না। কুমার মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগের ফলে করপাড়া, দুর্গাপুর, উলপুর ইউনিয়নের কৃষকরা ব্যাপক উপকৃত হবে। খাল পাড়ের বাসিন্দারা নদীর পানি দিয়ে দৈনন্দিন কাজ সারতে পারবে। #