বাকেরগঞ্জ প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে পাদ্রীশিবপুর ইউনিয়ন শ্রমিকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় পাদ্রীশিবপুর পল্লী গণ উন্নয়ন কেন্দ্রে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া।
পাদ্রীশিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোর্শেদ শিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল হোসেন খলিফা, বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাসুদ আকন, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, পাদ্রীশিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু।
পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আল আমিনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিয়া, সাংগঠনিক সম্পাদক তোতা মিয়া, শ্রমিকলীগ নেতা এনায়েত হোসেন ডাকুয়া, আরিফুর রহমান চুন্নু প্রমূখ।
সম্মেলনে মোঃ রুবেল হাওলাদারকে সভাপতি, অমল দাসকে সহ-সভাপতি, আবুল কালাম খানকে সাধারণ সম্পাদক, ফোরকান গাজীকে যুগ্ম-সাধারণ সম্পাদক, মেহেদী হাসান খানকে সাংগঠনিক সম্পাদক ও জামাল হোসেনকে সহ-সাংগঠনিক সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট পাদ্রীশিবপুর ইউনিয়ন শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়।