• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে যুবলীগের প্রতিষ্ঠাত চেয়ায়ম্যান শহীদ শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২, ১২:২১ অপরাহ্ণ
রোমে যুবলীগের প্রতিষ্ঠাত চেয়ায়ম্যান শহীদ শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন

ইতালি প্রতিনিধিঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশিষ্ট লেখক ও কলামিস্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪ তম শুভ জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার নেতাকর্মীদের উদ্যোগে ইতালির রোমে যুবলীগের অস্থায়ী কার্যালয় আনন্দ উৎসবের মধ্য দিয় জন্মদিনে দোয়া ও কেক কাটার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে ইতালি যুবলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন, শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ইতালি যুবলীগের অন্যতম নেতা সৈয়দ সুমন, ইতালি যুবলীগের কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহাদাত হোসেন রনি, সর্ব ইউরোপ শেখ রাসেল স্মৃতি সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইতালি যুবলীগ নেতা শাহিন বেপারী, ইতালি যুবলীগ নেতা সিকদার সজল, সুমন সরকার, অনিক হাওলাদার, নূরে আলম, মোজাম্মেল হক,দিদার হোসেন, মনির হোসেন মোহাম্মদ মামুন, সোহাগ শেখ, সৈয়দ নিলয়, মিনহাজ হোসেন, শ্যামল দাস, আবুল হোসেন সহ আরো অসংখ্য নেতাকর্মীদের উপস্থিতে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি ও তার সহধর্মিনী আরজু মনির রূহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে মোনাজাত করা হয়।