• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে অর্ধশত গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২, ১৫:০০ অপরাহ্ণ
যশোরে অর্ধশত গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার হামিদপুরে আসাদুজ্জামান নামে এক ব্যক্তির বসত বাড়িসহ পুরো জমি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে সন্ত্রাসীরা। সোমবার ৫ডিসেম্বর দুপুরে ঐ জমিতে থাকা বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছ কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভূগী।
লিখিত অভিযোগে জানা গেছে, জেলার বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের বখতিয়ার বিশ্বাসের ছেলে নূরুল ইসলাম ওই জমিটি দখলের জন্য দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে। সম্প্রতি ওই জমি দখলের জন্য মারপিটসহ হত্যার হুমকি দেয়। সে সময় জানিয়ে আসে ওই জমি দখল নিতে আরো লোকজন নিয়ে আসবে। এ ঘটনায় কোতয়ালি থানায় সাধারণ ডায়রি করা হয়। যার নং ৩৭০। তারিখ ০৭/১১/২০২২ ইং তারিখ।
আসাদুজ্জামান অভিযোগ করেন, সোমবার দুপুরে নুরুল ইসলামের নেতৃত্বে শহিদুল ইসলাম মিলনসহ একদল সন্ত্রাসী ওই জমি দখল নিতে যায়। এসময় জমিতে থাকা বিভিন্ন প্রকার বনজ, ফলজ ও ঔষধি গাছ কেটে সাবাড় করে দেয়। তারা জমিতে থাকা অন্তত: ৫০টি গাছ কেটে ফেলেছে। এতে অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আসাদুজ্জামান বলেন, নুরুল, মিলনের সাথে সন্ত্রাসীদের আতাত থাকায় গাছ কাটার সময় কেউ ভয়ে সামনে আসেনি। তিনি আরও বলেন, এ ঘটনা থানা পুলিশকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি ঘটনাটি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।