গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার অবসরপ্রাপ্ত পোষ্ট মাষ্টার মোঃ হায়দার আলী শরীফ (৭১) রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ মোড়াকাঠী গ্রামের নিজবাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার সকাল দশটায় বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে।